
প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৮, ২০২৬, ৮:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১২, ২০২৪, ৫:৫৮ পি.এম
ভূরুঙ্গামারীতে আওয়ামলীগের ২ নেতা আটক

আটককৃতরা হলো- উপজেলার পাইকেরছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন (৪০) ও উপজেলা স্বেচ্ছা সেবক লীগের সহ-সভাপতি লাভলু মিয়া মিলন (৩৮)। সোমবার (১১ নভেম্বর) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, সোমবার রাতে ভুরুঙ্গামারী থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে উপজেলার গছিডাঙ্গা গ্রামের জমসের আলী ঝুমুরের ছেলে ফারুক হোসেন এবং দেওয়ানের খামার গ্রামের সোলায়মান হোসেনের ছেলে লাভলু মিয়া মিলন কে নিজ বাড়ী থেকে আটক করা হয়েছে।
ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মুনিরুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ‘গত ৪ আগস্ট ভুরুঙ্গামারীতে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় করা মামলায় তাদের আটক করে মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution