
কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ছক্কুর (৪৫)কে গ্রেফতার করেছে রাজিবপুর থানা পুলিশ। মঙ্গলবার (১২ নভেম্বর) বিকালে রাজিবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন এর নেতৃত্বে কোদালকাটি বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
রাজিবপুর থানা সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে আশিক কহত্যা,মাছ চুরি, চাঁদাবাজীসহ বিভিন্ন মামলা রয়েছে।তবে তাকে আশিক হত্যা মামলায় গ্রেফতার করা হয়েছে। আওয়ামী সরকারের আমলে রাজিবপুর উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক পদে থাকায় ক্ষমতা অপব্যবহার করে বিভিন্ন অনিয়ম দুর্নীতি ও এলাকায় দুঃশাসন কায়েম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হয়ে নিয়োগ বানিজ্য করেছেন তিনি।
এ ব্যাপারে রাজিবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, কুড়িগ্রাম জেলায় হত্যা মামলাসহ বিভিন্ন অপরাধের তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আগামীকাল সকালে জেলা আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution