
আলুর বাজার স্থিতিশীল রাখতে রংপুরে হিমাগারে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় সেখানে আলু কেনাবেচায় ইচ্ছেমত দাম বৃদ্ধি করা, ক্রয়-বিক্রয়ের পাকা রশিদ দেখাতে না পারা এবং আলুর বাজার অস্থিতিশীল করায় ২ আলু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী পরিচালক আফসানা পারভীন বলেন, আলুর দাম স্থিতিশীল রাখতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান অব্যহত থাকবে। আমরা পর্যায়ক্রমে জেলার হিমাগারগুলি পরিদর্শন করবো। মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে সংস্থার বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আফসানা পারভীনের নেতৃত্বে রংপুর নগরীর ময়নাকুটি হিমাগারে এ অভিযান পরিচালনা করা হয়।
ওই অভিযানে উপস্থিত ছিলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক বোরহান উদ্দিন, জেলা কার্যালয়ের পরিচালক মোস্তাফিজুর রহমানসহ আনসার বাহিনীর সদস্য ও ছাত্র প্রতিনিধিরা।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution