
জনপ্রিয় ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি বিয়ে করেছেন। গত মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে তার বিয়ের কিছু ছবি। তবে বিয়ে নয়, কেবল মাত্র কাবিন হয়েছে আর বিয়ের অনুষ্ঠান পরে হবে বলে জানিয়েছেন তৌহিদ আফ্রিদি। এ বিষয়ে জানতে চাইলে গণমাধ্যমকে তিনি বলেন, গণমাধ্যমে এসেছে, গোপনে বিয়ে করেছি। ঘটনা সত্য নয়। বিয়েতে অনেকে উপস্থিত ছিলেন। জাস্ট কাবিন করা হয়েছে। মূল অনুষ্ঠান পরে হবে। আমি তো দেখতে গিয়ে বিয়ে করে ফেলেছি।
আফ্রিদি জানান, মেয়ের বাড়িতে তাকে দেখতে গিয়ে বিয়ে করে ফেলেছেন তিনি। পারিবারিক সে আয়োজনে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্য ও তার ঘনিষ্ঠ কয়েকজন মানুষ। পরে বড় পরিসরে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে। নবদম্পতির জন্য শুভকামনা প্রত্যাশা করেছে আফ্রিদির পরিবার। ২০১৫ সাল থেকে ভ্লগিং শুরু করেন তৌহিদ আফ্রিদি। তার চ্যানেলের অনুসারী সংখ্যা ৬৩ লাখের বেশি। এখন পর্যন্ত সেখানে অবমুক্ত হয়েছে ২ শতাধিক ভিডিও।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution