
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৯, ২০২৬, ৪:২১ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৬, ২০২৪, ৭:৩০ পি.এম
মানবসেবায় নিয়োজিত তরুণ জুনায়েদ ইসলাম রাসেল

স্কুলজীবনের শুরু থেকে মানবসেবায় নিয়োজিত ছিলেন। এবং সেখান থেকেই মূলত আত্ননির্ভরশীলতা, মানবকল্যাণে নিজেকে নিয়োজিত রাখা, জীবের প্রতি সদয় হওয়ার পাশাপাশি মানবিক মূল্যবোধের বিষয়গুলো তার ভেতরে কাজ করতে শুরু করে। এক্ষেত্রে তার বাবা-মায়েরও গুরুত্বপূর্ণ অবদান রয়েছে বলে জানান রাসেল।
২০২০ সালে দেশে করোনা চলাকালীন সময়ে সে লালমনিরহাটের কিছু বড় ভাইদের নিয়ে একটি সামজিক সংগঠন প্রতিষ্ঠাতা করেন। পরে সে তার ভাইদের নিয়ে গড়ে তোলেন মানবতার দেয়াল। সেখানে ছাত্ররা তাদের অপ্রয়োজনীয় ও অতিরিক্ত পোশাক, স্কুল ইউনিফর্ম ইত্যাদি বিনিময় করে। এবং সহপাঠী ও বড় ভাইদের নিয়ে মাস্ক, সাবান ও জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করেন দলবদ্ধ ভাবে। এরপর তারা গড়ে তোলেন একটি মানবিক টিম।
জুনায়েদ ইসলাম রাসেল জানান, শুরুতে ৬-৮ জন সিনিয়র ভাইদের নিয়ে শুরু করলেও দিনে দিনে তাদের টিমে সদস্য সংখ্যা বাড়তেই থাকে। এই তরুণদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছেন তিনি। পড়াশোনার পাশাপাশি পরিবারের থেকে পাওয়া হাত খরচের টাকা জমিয়ে দান করতেন অসহায় মানুষদের। বেওয়ারিশ রোগী, রক্তদান, অসহায় রোগীর চিকিৎসা প্রদানসহ বিভিন্ন সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছেন তারা।
এক পর্যায়ে তিনি ৩৫ জন তরুণ সদস্য স্বেচ্ছাসেবককে নিয়ে জেলায় একটি 'আমরাই পাশে লালমনিহাট' টিম গঠন করেন পরে সেই টিম নিয়ে বিভিন্ন স্কুল প্রতিষ্ঠান গুলোতে ফ্রিতে ব্লাড ক্যাম্পেইন করতেন। এভাবে চলতে চলতে কিছুদিন পর তার সেই সংগঠনটি বিভিন্ন সমস্যার কারনে বন্ধ রাখতে হয়।
এরপর তিনি ২০২২ সালে আর একটি সামাজিক সংগঠনে যুক্ত হয় যার নাম 'স্বপ্নযাত্রী ফাউন্ডেশন লালমনিরহাট জেলা শাখা' এরপর সে লালমনি বই বিনিময় উৎসব, লালমনি বুফে ইফতার বুথ,অবসর পাঠাগার, বৃক্ষরোপণ, রক্তের গ্রুপ নির্ণয়, বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ, নদীভাঙ্গণ কবলিত অঞ্চলে গরু কোরবানি, পাঠাগার স্থাপনসহ বিভিন্ন কার্যক্রম করেন।
এসব কার্যক্রম সম্পর্কে রাসেল বলেন, স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের মানবিক কাজের চর্চার মাধ্যমে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব। স্বপ্ন দেখি, দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের তরুণরা একযোগে মানবিক কাজ করবে! তারুণদের হাত ধরেই মানবিক হবে আগামীর বাংলাদেশ।
ভবিষ্যত পরিকল্পনায় রাসেল বলেন, ভবিষ্যতে আরও বড় পরিসরে মানুষের সেবা করতে চাই। বেশি বেশি মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই। রাস্তায় পড়ে থাকা বৃদ্ধ বাবা মায়েদের জন্য একটি সুন্দর বাসস্থান তৈরি করার ইচ্ছা আছে। তাদের তিন বেলা খাবারের ব্যবস্থাও করতে চাই। যেন শেষ বয়সে অসহায় বাবা-মায়েদের কষ্ট একটু হলেও দূর করতে পারি।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution