
প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৯, ২০২৬, ৮:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৬, ২০২৪, ৭:১৪ পি.এম
মিঠাপুকুরের মির্জাপুর ইউনিয়নে টিসিবি’র পণ্য বিতরণ

শনিবার (১৬ নভেম্বর) সকাল ৮ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মির্জাপুর ইউনিয়নে কার্ডধারীদের মাঝে এসব টিসিবি পণ্য বিতরণ করা হয়। এ ইউনিয়নের মোট ৯ টি ওয়ার্ডের ২ হাজার ৮শ ৯২ জন নিম্ন আয়ের মানুষের মাঝে কার্ডের মাধ্যমে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্যসামগ্রীগুলো বিতরণ করা হবে বলে জানা গেছে ।
প্রত্যেক কার্ডধারীদের ৪৭০ টাকার বিনিময়ে ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি মশুরের ডাল এবং ৫ কেজি চাল পাচ্ছেন । বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি'র এই সময়ে অনেক কম টাকায় টিসিবির পণ্য পাওয়ায় খুশি নিম্ন আয়ের মানুষ।
টিসিবি ডিলার আলমগীর হোসেন বলেন, টিসিবির পণ্য পেয়ে নিম্ন আয়ের মানুষ অনেক উপকৃত হচ্ছে। টিসিবির পণ্য সরবরাহ বাজার নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা রাখবে বলেও মনে করেন তিনি।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution