
প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৯, ২০২৬, ১২:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৭, ২০২৪, ৬:৪৩ পি.এম
গঙ্গাচড়ায় ওপেন হাউস ডে অনুষ্ঠিত

রংপুরের গঙ্গাচড়া মডেল থানার আয়োজনে সর্বসাধারণের মতামত ও সমস্যা নিয়ে পুলিশের সঙ্গে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। জনসাধারণের অংশগ্রহণে কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং কার্যক্রম জোরদার করার লক্ষ্যে রবিবার সকালে থানা চত্বরে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) তরিকুল ইসলাম।
গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ ওসি আল এমরানের সভাপতিত্বে ও ইন্সপেক্টর জনক চন্দ্রের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ( এ সার্কেল) মাহমুদুল হাসান । আরো বক্তব্য রাখেন, গঙ্গাচড়া উপজেলা বিএনপির আহবায়ক ওয়াহেদুজ্জামান মাবু, গঙ্গাচড়া উপজেলা জামায়াতে ইসলামী নায়েবে আমির নায়েবুজ্জামান। জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তি, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মাদকবিরোধী, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজি, জঙ্গিবাদবিরোধী সমাজ গড়তে এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি সর্বসাধারণকে ইতিবাচক ভূমিকা রাখার আহবান জানান পুলিশ সুপার ( অতিরিক্ত ) তরিকুল ইসলাম। তিনি বলেন, পুলিশ জনগণের শত্রু নয়, বন্ধু। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন।পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করছে এবং করবে। মাদকের সঙ্গে কোনো আপোষ নেই।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution