
রংপুরের পীরগঞ্জ পৌরসভার তুলারাম মহাজিদপুর গ্রামে তাহযীবুল কুরআন হিফয মাদরাসা এন্ড একাডেমি"র উদ্যোগে বাৎসরিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিবাগত রাতে উক্ত বর্ণিত মাদরাসা মাঠে রামনাথপুর ইউপির সাবেক সদস্য আশরাফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পীরগঞ্জ পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও শিক্ষক মোঃ শহিদুল ইসলাম মন্ডল সেবু।
তিনি প্রধান অতিথির বক্তব্যে আগামীর পৌরসভা নির্বাচনে মেয়র পদে নির্বাচন করার ইচ্ছে প্রকাশ করেন এবং এলাকাবাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করেন। উল্লেখ্য শহিদুল ইসলাম মন্ডল সেবু বিগত ৫ বছর যাবত ৬টি হাফেজিয়া মাদ্রাসা ও ২৫টি মসজিদের বিদ্যুৎ বিল দিয়ে আসছেন। ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে তাফসির পেশ করেন সিরাজগঞ্জের মাওলানা শেখ ফরিদ উদ্দিন। দ্বিতীয় বক্তা ছিলেন হাফেজ মাওলানা সোঃ মাহাফুজার রহমান।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution