
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৯, ২০২৬, ৩:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৭, ২০২৪, ৯:৩১ পি.এম
গোবিন্দগঞ্জে নিখোঁজের ৪ দিন পর শিশু মাহিমের মরদেহ উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জ নিখোঁজের ৪ দিন পর মাহিম বাবু (৬) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার নলেয়া নদীতে ভেসে উঠল মাহিম বাবু এর মরদেহ ভেসে উঠে। গত ১৪ অক্টোবর দুপুর থেকে নিখোঁজ হয় মাহিম বাবু। নিখোঁজের ৪ দিন পর বাড়ীর পার্শ্ববর্তী নলেয়া নদীতে ভেসে উঠলে স্থানীয়রা মরদেহ দেখে থানা পুলিশকে খবর দেয়। এ খবর পেয়ে পুলিশ স্থানীয়দের সহায়তায় নিহত মাহিম বাবুর মরদেহ উদ্ধার করে থানায় আনে। নিহত মাহিম বাবু উপজেলার নাকাই ইউনিয়নের খুকশিয়া (শরবেসের ঘাট) গ্রামের মাজেদুল ইসলামের ছেলে। এখন পর্যন্ত নিহত মাহিম বাবুর মৃত্যুর রহস্য জানা যায়নি।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম মাহিম বাবুর মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, তার মৃত্যুর কারন নির্নয়ে মরদেহ হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। এ ব্যাপারে একটি ইউডি মামলা হয়েছে। শিশু মাহিমের রহস্যজনক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution