

দিনাজপুরের ঘোড়াঘাটে সৌর বিদ্যুৎ চালিত পাম্পের মাধ্যমে সেচ সংযোগ গ্রহণের গ্রাহক উদ্বুদ্ধকরণ ও গ্রাহক নির্বাচন সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪ টায় দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর আয়োজনে সিংড়া ইউপির হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় পরিদর্শক আবদুল্লাহ আল মামুনের সঞ্চালনা এবং ৩ নং সিংড়া ইউপির চেয়ারম্যান সাজ্জাত হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমিতি বোর্ড দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর সভাপতি গোলাম কায়সার, বাপবিবোর্ড দিনাজপুরের নির্বাহী প্রকৌশলী হাবিবুর রহমান ও দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর জিএম প্রকৌশলী বিপুল কৃষ্ণ মন্ডল, ঘোড়াঘাট জোনাল অফিসের ডিজিএম কামরুজ্জামান, রানীগঞ্জ সাব জোনাল অফিসের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ মেহেদী হাসান প্রমুখ।
আলোচনা সভায়, সৌর বিদ্যুৎ চালিত পাম্পিং সিস্টেমের মাধ্যমে কম খরচে পানি সরবরাহ, উৎপাদিত বিদ্যুৎ গ্রীডে বিক্রি করে অতিরিক্ত আয়, পানির স্তর নিচে নেমে গেলেও পানি উত্তোলনে সুবিধা, যথাযথ রক্ষণাবেক্ষণ করলে ২০ বছর পর্যন্ত জ্বালানি খরচ লাগবেনা এবং প্রয়োজনীয় প্রশিক্ষণ বিষয়ক আলোচনা করা হয়। প্রধান অতিথি বলেন, কৃষকের জন্য নির্ধারিত পাম্প প্যাকেজের মূল্যের ১০ শতাংশ মূল্য পাম্প ক্রয়ের চুক্তিপত্র স্বাক্ষরের সময় এককালীন পরিশোধ করতে হবে। বাকি ৯০ শতাংশ মূল্য এক বা একাধিক কিস্তিতে সর্বোচ্চ ১০ বছরে পরিশোধ করতে পারবেন।
উল্লেখ্য, বাংলাদেশ পল্লি বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো) জিওবি, বাপবিবো এবং এডিবি অর্থায়নে ২১ টি জেলার ৩২ টি পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় ৫ টি ক্যাটাগরির ২ হাজার সৌর বিদ্যুৎ চালিত অগভীর সেচ পাম্প স্থাপন করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution