
দিনাজপুরের নবাবগঞ্জে যুব কর্মজীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ নভেম্বর) বেলা ১১ টায় কালিরহাট ফেইথ বাইবেল সেন্টারের কনফারেন্স রুমে বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প শ্রীরাম পাড়ার আয়োজনে ও কম্প্রেশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের অর্থায়নে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ২০০জন যুব-যুবতী অংশগ্রহণ করে।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আসাদুজ্জামান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আঃ ওয়াদুদ, কম্প্রেশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের দিনাজপুর অঞ্চলের প্রকল্প সমন্বয়ককারী আমোস মুরমু, উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প শ্রীরাম পাড়ার ব্যবস্থাপক মাধব ঘোষ বক্তব্য দেন। শেষে ক্ষুদ্র নৃ- গোষ্ঠী শিল্পীদের অংশগ্রহণের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution