
প্রিন্ট এর তারিখঃ মে ১৪, ২০২৬, ৭:২০ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৯, ২০২৪, ১১:১৯ পি.এম
কুড়িগ্রামে পিপি ও জিপি নিয়োগ বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

মঙ্গলবার সন্ধ্যা ৭টায় কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির ভবনের সম্মেলন কক্ষে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, কুড়িগ্রামের সভাপতি, সিনিয়র আইনজীবী ও সাবেক পিপি অ্যাডভোকেট ফখরুল ইসলাম সংবাদ সম্মেলনে নিয়োগ বাতিলের বিভিন্ন বিষয় তুলে ধরেন।
তিনি বলেন, ‘যারা পিপি-জিপি হিসেবে নিয়োগ পেয়েছেন তারা জাতীয়তাবাদী আইনজীবী দলের কোন পদ-পদবিতে ছিলেন না। ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে কোন আন্দোলন-সংগ্রামেও ছিলেন না। তারা বিশেষ উপায়ে পারিবারিকিকরণের মাধ্যমে এসব পদ-পদবি বাগিয়ে নিয়েছেন। আমরা এই পিপি-জিপি নিয়োগ বাতিল চাই। অন্যথায় তাদেরকে যেকোন মূল্যে প্রতিহত করা হবে।
তিনি আরও বলেন, ১৯ নভেম্বর (মঙ্গলবার) সকালে আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ (জিপি-পিপি) শাখা থেকে কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের আওতাধীন এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের উপ-সলিসিটর সানা মোঃ মাহ্রুফ হোসাইন স্বাক্ষরিত পত্রে মোঃ বজলুর রশিদকে পাবলিক প্রসিকিউটর, মিজানুর রহমান সরকারকে পাবলিক প্রসিকিউটর (নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল), মোঃ তারিকুর রহমানসহ ৯জনকে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (জেলা ও দায়রা জজ আদালত) এবং মোঃ আসাদুল হককে সহকারী পাবলিক প্রসিকিউটর (জেলা ও দায়রা জজ আদালত), জিপি হিসেবে আবুল কাশেমকে ও মোঃ আলতাফ হোসাইনকে অতিরিক্ত জিপি হিসেবে নিয়োগ প্রদানকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে আইনজীবী ভবন। নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে কুড়িগ্রাম জাতীয়তাবাদী আইনজীবী সমিতিসহ সাধারণ আইনজীবীগণ। আগামী ২৪ ঘন্টার মধ্যে প্রহসন ও সাজানে নিয়োগ বাতিল করা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন অ্যাড. আব্দুল বাসেত মন্ডল, আশরাফ আলী, সফিকুল ইসলাম, ফারুক হোসেন সেতু, শাহিন সরকার, আলী আহমেদ শাহ্ প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution