
রংপুরের গঙ্গাচড়ায় মিথ্যা, ষড়যন্ত্র ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বড়বিল ইউনিয়নে সাবেক চেয়ারম্যান আফজালুল হক রাজু। বুধবার (২০ নভেম্বর) বিকেলে নিজ কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন তিনি।
সংবাদ সম্মেলনে সাবেক চেয়ারম্যান আফজালুল হক রাজু বলেন, আমি বড়বিল ইউনিয়নের জনপ্রতিনিধি থাকা অবস্থায় সততা ও নিষ্ঠার সাথে ইউনিয়নবাসীকে সেবা দিয়েছি। আমি কখনও কোন রাজনৈতিক দলের সাথে সেভাবে জড়িতও ছিলাম না বর্তমানেও নেই। গত ১৮ নভেম্বর গঙ্গাচড়া মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে । যেখানে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও উপজেলার বিভিন্ন ব্যক্তিদেরকে আসামি করা হয়েছে। সেই মামলায় আমাকে ১০ নম্বর আসামি করা হয়েছে। অথচ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে আমার কোন অবস্থান ছিল না, যা ইউনিয়নবাসী সকলেই অবগত আছে, বরং ঘটনার দিন আমি গঙ্গাচড়ায় ছিলামও না।
এই মামলার বাদী আব্দুল্লাহ্ আল বাবুকে আমি চিনি না, তিনি আমাকেও চেনেন না। শুধু মাত্র হয়রানী ও স্থানীয় ব্যবসায়ী প্রতিদ্বন্দ্বিতার জন্য আমাকে এই মিথ্যা, বানোয়াট, ষড়যন্ত্র ও হয়রানিমূলক মামলায় আসামি করা হয়েছে। আমাকে এই মামলায় জড়ানোর ঘটনায় আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সংবাদ সম্মেলনে তিনি দাবি জানান, মামলা থেকে অবিলম্বে সুষ্ঠু তদন্তপূর্বক আমার নাম প্রত্যাহার চাই।
উল্লেখ্য,রংপুর-১ (গঙ্গাচড়া ও আংশিক সিটি) আসনের সাবেক দুই সংসদ সদস্য মশিউর রহমান রাঙ্গা ও আসাদুজ্জামান বাবলুসহ আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির ৩৯ জন নেতাকর্মীর নামে একটি মামলা করা হয়েছে। এ মামলায় আরও ২৫০-২৬০ জনকে অজ্ঞাত আসামি দেখানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution