
প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩০, ২০২৬, ৬:২০ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২১, ২০২৪, ২:৩০ এ.এম
পঞ্চগড়ে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

পঞ্চগড়ের সদর উপজেলায় জমি দখল, হামলা, ভাংচুর, লুটপাটের অভিযোগে মিথ্যা মামলা করে হয়রানি এবং দোষীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে ভুক্তভোগী পরিবারের আয়োজনে উপজেলার মিঠাপুকুর এলাকায় নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন ভূক্তভোগী পরিবারের সদস্য রহিমা বেগম।
সংবাদ সম্মেলন তিনি আরো জানান, গত ১৬ নভেম্বর (শনিবার) দুপুরে জমি নিয়ে বিরোধে প্রতিবেশি শাহজাহান আলীর পরিবার ষড়যন্ত্র মুলকভাবে জমি দখল হামলা ভাঙচুর লুটপাটের অভিযোগ এনে একটি মিথ্যা মামলা দায়ের করেন। এঘটনায় জমি নিজেদের দাবী করে সংবাদ সম্মেলনও করেছে তারা। শাহজাহানের পরিবারের এমন কর্মকান্ডের প্রতিবাদ জানিয়ে ও শাস্তির দাবি করেছেন তারা।
সংবাদ সম্মেলন ভূক্তভোগী পরিবারের সদস্যরা সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। তবে সব অভিযোগ অস্বীকার করে শাহজাহান আলী বলেন, জমির মালিক আর শ্বাশুড়ি। তারা আমাদের বাড়িতে হামলা করে ভাংচুর, অগ্নিসংযোগ, লুটপাট করে জমির ধান কেটে নিয়ে গেছে। এ কারণে আমরা মামলা করেছি। তাদের অভিযোগ। মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution