
প্রিন্ট এর তারিখঃ জুন ১০, ২০২৬, ৬:১৯ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২১, ২০২৪, ১২:৩৮ এ.এম
সাংবাদিক মখদুমী’র বাবার ইন্তেকাল

সদর উপজেলা প্রেসক্লাব, রংপুর'র সভাপতি ও দৈনিক মানবকন্ঠ পত্রিকার রংপুর জেলা প্রতিনিধি মহিউদ্দিন মখদুমী'র বাবা মাওলানা মোজাফফর হোসেন (৮০) বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুর আড়াইটায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তিনি পরিবারসহ অসংখ্য আত্নীয় স্বজন রেখে চলে গেছেন।
মাওলানা মোজাফফর হোসেন হরকলি বহুমুখী ফাজিল মাদ্রাসা ও বেতগাড়ী একরামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ছিলেন। এছাড়াও তিনি হরকলি জামে মসজিদসহ সমন্বিত হরকলি ঈদগাহ মাঠের ইমাম ছিলেন। মরহুমের নামাজে জানাজা বৃহস্পতিবার বাদ জোহর হরকলি মাঠে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ । জানাজায় মরহুমের সকল আত্নীয়স্বজন, পাড়া প্রতিবেশীসহ সকলকে অংশগ্রহণের আহবান জানানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution