
উপমহাদেশের প্রখ্যাত সংগীতজ্ঞ এ আর রহমান বুধবার (২০ নভেম্বর) ডিভোর্সের ঘোষণা দিয়েছেন। এরপর থেকেই বিষয়টি নিয়ে বিভিন্ন ধরনের খবর ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। একদিকে যেমন রহমান ও তার সাবেক স্ত্রী সায়রার সম্পর্ক নিয়ে নানান আলোচনা-সমালোচনার ঝড় বইছে। অন্যদিকে এ সংগীত ব্যক্তিত্বের সহশিল্পী মোহিনীর সঙ্গে পরকীয়া নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়েছে।
শুধু তাই নয়, সমালোচকরা মনে করছে গিটার বাদক মোহিনীর কারণেই হয়তো সায়রার সঙ্গে বিচ্ছেদ ঘটেছে রহমানের। তবে এ নিয়ে মোহিনী বা রহমানের তরফ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। এর মাঝেই সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন পোস্ট দিয়েছেন এ আর রহমান। এতে রয়েছে তার অনুরাগীদের জন্য সুখবর।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution