
প্রিন্ট এর তারিখঃ জুন ২৮, ২০২৬, ৭:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ৯:১২ পি.এম
কুড়িগ্রামের আকাশে হঠাৎ ধুলি ঘুর্নিঝর

কুড়িগ্রামের ব্রহ্মপুর নদের বালুর চরে বিশাল ধুলিঝর। চরের ধুলি আকাশে মেঘের সাথে মিশে যাচ্ছে। বৃহস্পতিবার ২১ নভেম্বর বিকালের দিকে ঘটে। ঝরে সেই বালু উপরে চলে যওয়ার পর সেখানে গর্তের সৃষ্টি হয়।
রৌমারী ও চিলমারী উপজেলার মাঝে ব্রহ্মপুত্রের শাখাহাতির চর নামক এলাকায় এ ঝরটি দেখতে পান রৌমারীগামী নৌকার যাত্রীরা।
স্থানীয় মানুষজন এটিকে বাওকুড়া বলেন। চিকন নলের মত চরের বালু উড়ে নিয়ে মেঘের সাথে মিশে যাচ্ছে। শাখাতির চরের বাসিন্দা মোঃ নুর আমিন বলেন, চরে মাঝে মধ্যে ছোট ছোট বাওকুড়া দেখা যায়। তবে এত বড় বাওকুড়া গত ৫ বছরে দেখি নাই।
আরেক বাসিন্দা মোঃ রাজু বলেন, হঠাৎ করে বাতাস ঘুরতে থাকে।মাটিতে থাকা গাছের ডাল,পাতা যা থাকে উড়িয়ে নিয়ে যায়। অনেক সময় এই বাওকুড়ার কবলে পড়লে বাড়ি ঘরের ক্ষতি হয়।তবে এ ঝড়ে গর্ত সৃষ্টি হয়েছে তেমন ক্ষতি হয় নাই।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution