
প্রিন্ট এর তারিখঃ জুন ১৯, ২০২৬, ৪:২৩ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ১০:১০ পি.এম
রাজিবপুরে জাসসের কর্মীসভা অনুষ্ঠিত

জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস রাজিবপুর উপজেলা শাখার আয়োজনে ২২ নভেম্বর শুক্রবার বিকেলে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। জাসাস রাজিবপুর উপজেলা শাখার কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসাস জেলা শাখার আহ্বায়ক জাকি মো. আহসান হাবিব সজিব এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক সাংবাদিক রফিকুল ইসলাম।
কর্মী সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাসাস জেলা শাখার সদস্য সচিব নুর জামাল বাহাদুর। জাসাস রাজিবপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. আকবর হোসেনের সঞ্চালনায় কর্মীসভায় সভাপতিত্ব করেন জাসাস রাজিবপুর উপজেলা শাখার সভাপতি মো. মাহে আলম। কর্মী সভায় আরো উপস্থিত ছিলেন বিএনপি রাজিবপুর উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ মাহবুব রশিদ মন্ডল, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক গোলাম মোস্তফা, যুবদল রাজিবপুর উপজেলা শাখার সদস্য সচিব মিরন মো. ইলিয়াস, আহ্বায়ক রোস্তম মাহমুদ লিখন, স্বেচ্ছাসেবক দল রাজিবপুর উপজেলা শাখার আহ্বায়ক মো. মোজাম্মেল হক, সদস্য সচিব মো. কামাল হোসেন বিএসসি, কৃষক দল রাজিবপুর উপজেলা শাখার আহ্বায়ক মো. সুরমান আলী সাবেক মেম্বার, সদস্য সচিব মো. আবু সাঈদ কাসেম, ছাত্রদল রাজিবপুর উপজেলা শাখার আহ্বায়ক মো. মোখলেসুর রহমান, সদস্য সচিব নাজমুল মাহমুদ, কলেজ শাখার আহ্বায়ক মো. পলাশ মাহমুদ প্রমুখ ।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution