
প্রিন্ট এর তারিখঃ জুন ১৬, ২০২৬, ৪:৫৪ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ৭:২৬ পি.এম
এই পথ চলা যদি শেষ না হয়, কেমন হবেই- গয়েশ্বর চন্দ্র

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আমাদের আন্দোলন সংগ্রাম এখনো শেষ হয়নি, গণতন্ত্র কিন্তু এখনো আমাদের হাতের নাগালে নেই। শনিবার বিকেলে লালমনিরহাট শহীদ আবুল কাশেম কলেজ মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট এর ৭ম দিনের প্রথম সেমি ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি অন্তবর্তীকালীন সরকার প্রধানকে উদ্দেশ্য করে বলেন, পুরনো দিনের একটি গানের কথা মনে করতে চাই, এই পথ চলা যদি শেষ না হতো - কেমন হতো বলতো ' উল্টো দিক থেকে আসেন, তুমিই বলো? আমি প্রধান উপদেষ্টাকে বলবো, এই পথ চলা যদি শেষ না হয়, কেমন হবে, আপনিই ভাবুন, আপনিই বলুন, আপনিই উত্তর দিন। ভোটের অধিকার কেমন হবে, সারা বাংলাদেশের মানুষ শেষ খেলাটা দেখার জন্য অধীর আগ্রহে আছে আজকের খেলার মতো। আমাদের আপনাদের আজকে কথা শোনার জন্য মানুষ নাই, মানুষ আছে তাদের ভোটটা দিয়ে প্রমাণ করতে চায় গনতন্ত্র আছে।
তিনি বলেন, মানুষ সংস্কার কম বোঝে, তারা বোঝে জিনিসপত্রের দাম বেশি। মানুষ চিৎকার দেয় কবে মাদকমুক্ত দেশ হবে, কবে সন্ত্রাসমুক্ত দেশ হবে। সুতরাং মানুষ এতো বড় বড় সংস্কার কম বোঝে। তারা সংস্কারের মধ্যে বার বার ঢুকতে চায় না। সংস্কার প্রয়োজন তাদের যারা দেশ চালায়। তারা যেন মুক্তমনা হয়, তারা যেন সার্থপর না হয়। শহীদ জিয়াউর রহমানের কথা মনে করি, ' ব্যক্তির চেয়ে দল বড় - দলের চেয়ে দেশ বড়। আমরা এই কথা মনে করে দেশ চালাই।
তিনি ছাত্র আন্দোলনকে মুক্তিযুদ্ধের সঙ্গে তুলনা করে বলেন, যারা দেশের গণতন্ত্রের জন্য জিবন দিয়েছেন তারা মুক্তিযোদ্ধা। এই দেশ, এই মাটি যতদিন আছে তাদের রক্তের ঋন পরিশোধ হবে না। যদি সেই ঋন রক্ত দিয়ে পরিশোধ হয়ও যদি কিন্তু আমরা যে স্বাধীনতা দেখতে চেয়েছি, যে স্বাধীনতার আহ্বান শহীদ জিয়াউর রহমান করেছেন, স্বাধীন গনতন্ত্র, বৈষম্যহীন সমাজ ব্যবস্থা, ন্যায় বিচারের দেশ - সেই দেশ কিন্তু এখনো হয়নি।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। অনুষ্ঠানে রংপুর বিভাগের ৮জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution