
পর্দার জনপ্রিয় নায়িকা ও মডেল বিদ্যা সিনহা মিম। তিনি ২০০৭ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হয়ে বিনোদন জগতে প্রবেশ করেন।
এরপর থেকে টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে কাজ করে জনপ্রিয়তা অর্জন করেন। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় রয়েছেন এ অভিনেত্রী। সম্প্রতি তার ফেসবুক পেইজে কিছু ছবি ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন।

ছবিতে দেখা যায়, মাথায় বেধেছে লাল গোলাপের খোঁপা, লাল গোলাপের সঙ্গে ম্যাচ করে পরনে রয়েছে সাদা ড্রেস। এদিকে ঘোড়ার সঙ্গে খুনসুটিতে মেতেছে অভিনেত্রী, গলায় হাত বুলিয়ে দিচ্ছে। কমেন্ট বক্সে ভক্ত-অনুরাগীরা মিমের বেশ প্রশংসা করেছে। ওয়াসফিয়া তাবাসসুম লিখেছেন, ‘মাশাআল্লাহ অসাধারণ লাগছে তোমাকে আপু অনেক সুন্দর।’ আরেকজনের ভাষ্য,‘হলিউড অভিনেত্রীদের মত পুরাই।’
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution