
প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১২, ২০২৬, ১১:৪০ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ৫:৪৫ পি.এম
ফুলবাড়ীতে গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

পুলিশ সুত্রে জানা গেছে, রবিবার দুপুরে ফুলবাড়ী থানার পুলিশের একটি চৌকস টিম উপজেলার শিমুলবাড়ী এলাকার মাসুদ রানা (২২), নাটোর জেলার নলডাঙ্গা থানাধীন রায়সিংহপুর এলাকার শহিদুল ইসলাম @ ফোরকাই (৩৫) ও ফুলবাড়ী নাওডাঙ্গা এলাকার মোঃ সজীব মিয়া (২৩)কে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা সহ হাতেনাতে গ্রেফতার করে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) ছানোয়ার হোসেন জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution