
প্রিন্ট এর তারিখঃ জুন ১৫, ২০২৬, ৩:১৬ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ৭:২৫ পি.এম
সন্দরগঞ্জের শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র দলের মতবিনিময়

গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার কয়েকটি মাদ্রাসা-কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সাধারন শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।
বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি নাজমুল হক, যুগ্ম সম্পাদক কাওছার মাহমুদ ও মোঃ জামিল হোসেন মুরসালিন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খন্দকার জাকারিয়া আলম জীম, সাধারণ সম্পাদক তারেকুজ্জামান তারেক, আমির হামজা, আপেল মাহমুদ, খন্দকার রাকিব প্রমুখ। এসম উপস্থিত ছিলেন, জেলা, উপজেলা এবং স্ব, স্ব শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদল নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, আমরা সাধারণ শিক্ষার্থীদের মতামত জানতে আমরা বিভিন্ন ক্যাম্পাসে যাচ্ছি। আমরা শিক্ষার্থীদের কথা শুনতে চাই। আওয়ামী লীগ ও ছাত্রলীগ রাজনীতিকে কলুষিত করেছে। আমরা সেই ত্রাসের রাজনীতি না করে, ছাত্র রাজনীতিতে সংস্কার করতে চাই। আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা নিয়ে এসেছি। বিএনপি ক্ষমতায় গেলে কীভাবে দেশ পরিচালনা করবে এই সংক্রান্ত ৩১ দফা শিক্ষার্থীদের কাছে দ্বারে দ্বারে পৌঁছে দিচ্ছি। শিক্ষার্থীদের থেকে ইতিবাচক সাড়া পাচ্ছি।
বক্তারা আরো বলেন, সাধারণ শিক্ষার্থীদের কাছে জনাব তারেক রহমানের সালাম, শুভেচ্ছা বার্তা ও ৩১দফা বাস্তবায়নে পরিকল্পনা তুলে ধরা হচ্ছে।
এছাড়াও নেতা কর্মীরা শিক্ষার্থীদের ভাবনাগুলো শোনেন। এসময় তারা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের গৌরবোজ্জ্বল অতীত, সংগ্রামী বর্তমান ও আগামীর প্রস্তুতি সংবলিত বুকলেট বিতরণ করেন। সাধারণ শিক্ষার্থীদের মতামত অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কমিটি গঠনের লক্ষ্যে যথোপযোগী উদ্যোগ গ্রহন করেন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution