
প্রিন্ট এর তারিখঃ জুন ১৫, ২০২৬, ১১:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ১০:১৭ পি.এম
রংপুর সাহিত্য-সংস্কৃতি পরিষদে মসিহ্উদ্দিন শাকের

সূর্য দীঘল বাড়ি চলচ্চিত্রের পরিচালক , স্থপতি মসিহ্উদ্দিন শাকের শনিবার সন্ধ্যায় (২৩শে নভেম্বর) রংপুর সাহিত্য-সংস্কৃতি পরিষদে আসেন। তাঁর সম্মানে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুরুতেই উপস্থিত সকলের সাথে পরিচয় করিয়ে দেন এবং সংগঠনের কার্যক্রম সম্পর্কে জানান শিক্ষাবিদ , সাহিত্যিক প্রফেসর মোহাম্মদ শাহ আলম। শুভেচ্ছা কথা বলেন পরিষদের সাবেক সভাপতি লেখক সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডা.মফিজুল ইসলাম মান্টু।
কবিতা আবৃত্তিতে অংশ নেন কাজল চন্দ্র রায়, মেহেদী মাসুদ, মামুন উর রশিদ ও এস বি সুমন।সংগীত পরিবেশন করেন বিশিষ্ট সংগীত শিল্পী স্বপন কুমার পাল, ডাঃ মাহনাজ ইসলাম মৈত্রী, জি এস বাপ্পন। তবলায় সঙ্গত দেন দিপক কুমার। অতিথিকে রংপুর সাহিত্য -সংস্কৃতি পরিষদ মুখপত্র "রংপুর সাহিত্য পত্র" উপহার দেয়া হয়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শাহাদত হোসেন, পরিষদ উপদেষ্টা লেখক এড.মাসুম হাসান,এ এস এম হাবিবুর রহমান, কবি হাসনাইন রাব্বি, স্মরণ কুমার, আব্দুল কুদ্দুস প্রমুখ। এসময় তাঁর সহধর্মিণী জেবুন নেসাও সাথে ছিলেন । দু'জনকেই পরিষদে আসবার আমন্ত্রণ জানান সাধারণ সম্পাদক মামুন উর রশিদ।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution