
কৃষিই সমৃদ্ধি’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে তেঁতুলিয়া উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তায় লক্ষ্যে চলতি অর্থবছরে প্রণোদনা হিসেবে বিনামূল্যে কৃষি সার ও বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়। সোমবার (২৫ নভেম্বর) বিকালে উপজেলার হলরুমের সামনে উপজেলা কৃষি কর্মকর্তা তামান্না ফেরদৌস এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফজলে রাব্বি এই প্রনোদনার সরিষা বীজ ও সার কৃষকদের হাতে তুলে দেওয়া হয়।
এসময় আরো উপস্থিত উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাউল করিম শাহিন, তেঁতুলিয়া সম্প্রসারণ কর্মকর্তা জীবন ইসলাম, তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এনায়েত কবির, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল আমিন, তেঁতুলিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ করিম সিদ্দিকী, উপজেলা যুবদলের সদস্য সচিব, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আবদুল মোতালেব সহ তেঁতুলিয়া উপজেলার সহকারী কর্মকর্তা ও রাজনৈতিকবৃন্দ।
উপজেলা নির্বাহী অফিসার ফজলে রাব্বি বলেন,কৃষকদের উন্নয়নের লক্ষে তাদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ হচ্ছে। অনেক কৃষক এই বীজ রোপন করেন না। যারা বীজ ও সার পাবেন পরবর্তীতে তারা সেটি রোপন করেছে কিনা এবং রোপণ করলে তা ঠিক মত পরিচর্যা করা হয়েছে কিনা, তা সরেজমিনে গিয়ে উপ সহকারি কৃষি কর্মকর্তাগন যাচাই করবে
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution