
প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৭, ২০২৬, ৫:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৬, ২০২৪, ৯:২৭ পি.এম
গোবিন্দগঞ্জ পৌরসভার উদ্যোগে ময়লা বর্জ্য সংগ্রহের উদ্যোগ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার উদ্যোগে ময়লা বর্জ্য সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। মঙ্গলবার রাতে এক ফেসবুক পোস্টে পৌরবাসীকে নির্দিষ্ট পরিমাণ ফি দিয়ে এই সেবা গ্রহণের আহবান জানান পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা। এজন্য শহর এবং ওয়ার্ড ভিত্তিক ভ্যান প্রদান করা হয়েছে পৌরসভার পক্ষ থেকে।
আগামী এক ডিসেম্বর থেকে গোবিন্দগঞ্জ পৌরসভার ৪, ৫, ৬ ও ৭ নং ওয়ার্ডের আবাসিক বাসভবন ও বাণিজ্যিক প্রতিষ্ঠান হতে ময়লা-বর্জ্য সংগ্রহ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এক্ষেত্রে সদস্য ফি এককালীন ৫০টাকা (আবাসিক বাসা) এবং ১০০টাকা (বাণিজ্যিক প্রতিষ্ঠান) এবং প্রতি মাসে ফি ৫০ টাকা (আবাসিক বাসা) এবং ১০০ টাকা (বাণিজ্যিক প্রতিষ্ঠান) নির্ধারণ করা হয়েছে। সকলে মিলে একটি পরিষ্কার পরিচ্ছন্ন শহর গড়ে তুলতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution