
প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৯, ২০২৬, ২:০১ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৮, ২০২৪, ৭:৪৮ পি.এম
কাউনিয়ায় ট্রেনের ধাক্কায় ছাগল ব্যবসায়ীর মৃত্যু

রংপুরের কাউনিয়ায় চলন্ত ট্রেনে কাটা পড়ে এক ছাগল ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলার তকিপল বাজার রেলগেটের সন্নিকটে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম বাদশা আলম তিনি কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার ছিনাই চড়ারাহাট এলাকার মৃত মনাই মামুদের ছেলে।
স্থানীয়রা জানায়, নিহত বাদশা মিয়া একজন ছাগল ব্যবসায়ী তিনি কানে কম শোনেন কাউনিয়া স্টেশন মাস্টার মোবারক আলী জানান, বিরল থেকে লালমনিরহাট বুড়িমারীগামী ৬২ নং কমিউটার দুপুর ১.৫০ মিনিটে কাউনিয়া স্টেশনে আসার সময় তকিপল বাজার রেলগেটের সন্নিকটে ট্রেনের ধাক্কায় ওই ব্যক্তি ঘটনাস্থলে মারা যান।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution