
প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৭, ২০২৬, ২:১৭ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৮, ২০২৪, ৮:৪০ পি.এম
গোবিন্দগঞ্জে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে কমিউনিটি পুলিশিং এর সভা অনুষ্ঠিত হয়েছে। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে থানা চত্ত্বরে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে রংপুর রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম তারিক। সভাপতিত্ব করেন হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফ্ফর হোসেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম তারিক বলেন, ড্রাইভিং পেশায় একটি পূর্ণাঙ্গ রুপে সুস্থ মানুষের প্রয়োজন। এই পেশায় যারা আসে তাদের শরীরের সব অঙ্গই সক্রিয় থাকতে হয়। যা অন্য পেশায় না হলেও চলে। তিনি, হাইওয়েকে নিরাপদ রাখতে সব অংশীজনের সহযোগিতা কামনা করেন। সভায় হাইওয়ে কমিউনিটির পুলিশিং এর অংশীজনরা অংশগ্রহণ করেন এবং বক্তব্য রাখেন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution