
প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৯, ২০২৬, ২:০১ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৮, ২০২৪, ৯:৪০ পি.এম
মাদকের বিরুদ্ধে পরিবার কেন্দ্রিক আন্দোলন গড়ে তোলার তাগিদ

পঞ্চগড়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মোস্তাফিজুর রহমান বলেছেন, মাদকের বিরুদ্ধে পরিবার কেন্দ্রিক আন্দোলন গড়ে তুলতে হবে। আমাদের পরিবার ভিত্তিক মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করতে হবে। আমরা স্কুল কলেজে মাদকের কুফল সম্পর্কে সচেতনতা সৃষ্টি করতে পারলে দেশে মাদকের ব্যবহার ৯০ শতাংশ কমে যাবে। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ষষ্ঠ শ্রেণির পাঠ্যপুস্তকে রয়েছে। আগামী শিক্ষাবর্ষে নবম ও দশম শ্রেণির পাঠ্যপুস্তকেও মাদকদ্রব্যের ভয়াবহতা ও সচেতনতা সৃষ্টি লেখা থাকবে। মাদকে কুফল সম্পর্কে নানাভাবে প্রচারনা চালানো হবে। এর কুফল সম্পর্কে জানতে পারলে মানুষ মাদকদ্রব্য ব্যবহার থেকে বিরত থাকবে।
জেলা প্রশাসক মো. সাবেত আলীর সভাপতিত্বে সভায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. আলী আসলাম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সফিকুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন। এতে স্কুল কলেজের শিক্ষক, মাদক বিরোধী বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান প্রধান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution