
শীতকালের মৌসুমি ফল কমলালেবু। এদিকে দুয়ারে উত্তরে হাওয়া কড়া নাড়তে না নাড়তেই গাছভর্তি কমলালেবুর দেখা মিলল। তাও আবার কলকাতার আবহাওয়ায়। অবিশ্বাস্য হলেও সত্য আর এই অসম্ভবকে সম্ভব করেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও শেয়ার করে নিজেই সেই কমলালেবুর গাছ দেখিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। মিমির শেয়ার করা ভিডিওতে দেখা যায়, পুকুরপারের গাছে ঝাঁকে-ঝাঁকে কমলালেবু হয়েছে। কোনোটা পাকা, আবার কোনোটায় পাক ধরেনি।

মিমি বরাবরই পরিবেশপ্রেমী শুট বা ব্যস্ত শিডিউলের অবসরে নিজের দুই পোষ্য, ব্যালকনির বাগান নিয়ে ব্যস্ত থাকেন। সেখানে রকমারি ফুল-ফলের চাষ করেন ছোট্ট পরিসরে। যত্নও করেন সেরকম।
কখনও কোভিডকালে আবাসনে তারই হাতে রোপণ করা জামরুল গাছ থেকে ফল পাড়ার ভিডিও শেয়ার করেছেন। আবার কখনও বা নিজের জলপাইগুড়ির বাড়ির বাগান থেকে কুল পাড়ার ভিডিও শেয়ার করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution