
গেল কান চলচ্চিত্র উৎসবে ভারতের নাম উজ্জ্বল করেছিলেন পরিচালক পায়েল কাপাডিয়া ও তার ছবি ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’। সেখানে ‘গ্রাঁ প্রি’ সম্মান জিতেছে ছবিটি। কিন্তু ছবিটি ভারতে মুক্তি পেতেই তৈরি হয় বিতর্ক। কারণ, ছবির অভিনেত্রী দিব্যা প্রভার কিছু নগ্ন দৃশ্য ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। আর তা নিয়েই শোরগোল পড়ে যায় নেটিজেনদের মাঝে। কেন এসব ছবিতে এই দৃশ্য রাখতে হবে, তা নিয়েও প্রশ্ন তোলে দর্শকেরা।
তারপরও অভিনেত্রী আশা ছাড়ছেন না। দিব্যার কথায়, ‘এমন সমালোচনার পালটা প্রতিবাদ করার জন্য এগিয়ে আসছেন যারা, বিশেষ করে যেসব পুরুষেরা, তখন আনন্দ হয়। এর থেকেই প্রমাণ হয়, বর্তমান প্রজন্মের ওপর আমরা এখনও আশা রাখতে পারি। আমি একটা কথা পরিষ্কার করে দিতে চাই। অজস্র প্রশংসিত ছবিতে আমি অভিনয় করেছি, অভিনেত্রী হিসেবে বিভিন্ন পুরস্কারে সম্মানিতও হয়েছি। তাই স্রেফ রাতারাতি সস্তা প্রচার পাব বলে এ ধরনের দৃশ্যে অভিনয় করার মানুষ নই আমি।’

প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution