
বাংলাদেশ প্রেসক্লাব পীরগঞ্জ উপজেলা শাখার উদ্যেগে শহীদ জিয়া স্মৃতি নারী ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে পীরগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
এতে রংপুর নারী ফুটবল দল ঢাকা নারী ফুটবল দলকে ২-১ গোলে পরাজিত করে। বিকাল ৩টায় এ খেলার উদ্ভোধন করেন পীরগঞ্জ উপজেলা বিএনপি’র আহবায়ক মাহমুদ উন নবী পলাশ। খেলা শেষে বাংলাদেশ প্রেসক্লাব পীরগঞ্জ শাখার সভাপতি আনোয়ার হোসেন এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা বিএনপি’র আহবায়ক সাইফুল ইসলাম, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিঠাপুকুর উপজেলা বিএনপি’র সদস্য সচিব মোতাহারুল হক নিক্সন, পীরগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক সাইফুল আজাদ কন্ঠ শিল্পি অন্তর রহমান প্রমুখ। পরে খেলোয়ারদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় । খেলায় শ্রেষ্ট গোলদাতা হিসেবে পুরস্কৃত হয় রংপুর ফুটবল দলের শীলা আক্তার । অনুষ্ঠানটি সঞ্চালন করেন উক্ত ক্লাবের সাধারন সম্পাদক আবু রায়হান বিপ্লব। পরে প্রধান অতিথি সাইফুল ইসলাম রংপুর নারী চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন শেষে চ্যানেল-আই এর সেরা কন্ঠ শিল্পী অন্তর রহমান সহ স্থানীয় শিল্পীদের নিয়ে মনোজ্ঞ সাস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution