
শীত এলে সর্দি ও অ্যালার্জির সমস্যা বেড়ে যায়। আর এ কারণে হাঁচি হওয়া স্বাভাবিক। তবে একনাগাড়ে হাঁচি হওয়া আবার কষ্টদায়ক। আসলে অবাঞ্ছিত কোনো বস্তু যেমন- পরাগ, ধূলাবালি, ধোঁয়া, গুঁড়া, তীব্র সুগন্ধযুক্ত খাবার ইত্যাদি হাঁচির কারণ হতে পারে। অনেকেরই নাক চুলকানোর সঙ্গে সঙ্গে একটানা হাঁচি শুরু হয়।
বিশেষজ্ঞদের মতে, হাঁচি একটি স্বাভাবিক জৈবিক প্রতিক্রিয়া। নাকের শ্লেষ্মা ঝিল্লি বিরক্ত হলে এটি ঘটে। সাধারণত অ্যালার্জি বা সাধারণ সর্দি-কাশির মতো অসুস্থতার কারণে বারবার হাঁচি হতে পারে। হাঁচি কখনো আটকে রাখা উচিত নয়। এতে কানের পর্দা ফেটে যেতে পারে। তবে চাইলে একনাগারে হওয়া হাঁচি থামাতে কয়েকটি উপায় অনুসরণ করতে পারেন। যেমন-
নাকে সুড়সুড়ি লাগেলে বা হাঁচির প্রবণতা লক্ষ্য করলে একটি টিস্যু বা রুমালে নাকের সামনে ধরে জোরে বাতাস বের করে দিন। এতে হাঁচির সমস্যা কমে যাবে। বারবার হাঁচি হলে নাকে সামান্য চিমটি কাটুন। অবাক করা বিষয় হলেও সত্যিই যে, নাকে হালকাভাবে চিমটি কাটার মাধ্যমেও আপনি দ্রুত হাঁচি বন্ধ করতে পারেন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution