
১৫ বছর পর অভিনয়ে ফিরেছেন আলোচিত ডা. সাবরিনা। ‘অভিমানে তুমি’ শিরোনামের একটি নাটকে ফজলুর রহমান বাবুর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন। এসকে শুভ ‘অভিমানে তুমি’ নাটকটি পরিচালনা করেছেন।
অভিনয় ভীষণ চ্যালেঞ্জিং একটি বিষয় উল্লেখ করে নাটক প্রসঙ্গে সাবরিনা গণমাধ্যমকে বলেন, পরিচালক যেভাবে আমাকে চরিত্র বুঝিয়ে দিয়েছে, যেভাবে অভিনয় করতে বলেছেন সেভাবেই করার শতভাগ চেষ্টা করেছি। অভিনয় ভীষণ চ্যালেঞ্জিং একটি বিষয়।’
উল্লেখ্য, ২০২০ সালের ২৩ জুন করোনার ভুয়া সনদ দেয়া, জালিয়াতি ও প্রতারণার অভিযোগে ডা. সাবরিনাসহ আরও ছয়জনকে গ্রেপ্তার করে তেজগাঁও থানা পুলিশ। নিম্ন আদালতে তার সাজা হলেও উচ্চ আদালতে আপিল আবেদন করে জামিন পান তিনি। প্রায় তিন বছর কারাগারে কাটিয়ে গত বছরের ৫ জুন জামিনে মুক্তি পান সাবরিনা।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘আলো আসবেই’ নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের স্ক্রিনশট ভাইরাল হয়েছিল। যেখানে আওয়ামী লীগ সমর্থক হিসেবে পরিচিত অভিনয়শিল্পীদের একটি দল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে দমানোর জন্য নিজেদের পরিকল্পনা বাস্তবায়নে বিভিন্ন কর্মসূচি নিয়ে আলাপ-আলোচনা করতেন। যেখানে অভিনেতা ফজলুর রহমান বাবু যুক্ত ছিল। যার কারণে তাকে নিয়েও বেশ সমালোচনা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution