
আমরা স্বাধীন দেশের নাগরিক হয়ে কারো দাসত্ব মেনে নিতে পারি না। আগামী দিনে ভারতের যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল মাঠে থেকে কঠোর আন্দোলন গড়ে তুলতে পিছপা হবে না বলে জানান তারা। একাত্তরে মহান স্বাধীনতা যুদ্ধে ভারত তাদের ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য পাকিস্তানকে বালার মুক্তিকামী মানুষের বিরুদ্ধে ব্যবহার করেছে বলে মন্তব্য করেছেন রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু।
তিনি বলেন, ভারত যদি বাংলাদেশকে ছোট করে দেখে তাহলে ভারতের সরকার ভুলের স্বর্গরাজ্যে আছে। বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। এদেশের জনগণ একাত্তরে স্বাধীনতা যুদ্ধ করে পাকিস্তানের বিরুদ্ধে স্বাধীনতা অর্জন করেছে। ভারতের কোনো সাহায্য নিয়ে আমরা স্বাধীনতা লাভ করিনি। ভারত তাদের ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য ওই পাকিস্তানকে তারা আমাদের বিরুদ্ধে ব্যবহার করেছে। আর আমরা মুক্তিকামী মানুষেরা যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছি। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় রংপুর মহানগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে মহানগর বিএনপির নেতাকর্মীরা। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জাহাজ কোম্পানি মোড়ে গিয়ে প্রতিবাদ সমাবেশ করে।
বাংলাদেশ বিরোধী ভারতীয় ষড়যন্ত্র, আগরতলায় সহকারী হাইকমিশনে হামলা-ভাংচুর, পতাকা অবমাননা ও আগ্রাসনের প্রতিবাদে রংপুর মহানগর বিএনপি এ কর্মসূচি পালন করে। এতে সমাবেশে বিএনপি নেতা সামু বলেন, ভারতের আগরতলায় বাংলাদেশর সহকারী হাইকমিশনে হামলা ও জাতীয় পতাকার অবমাননা করেছে ভারতের উগ্রবাদী সন্ত্রাসীরা। আমরা এ ধরনের কাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ভারতকে মনে করে দিতে চাই, বাংলাদেশে তাদেরও দূতাবাস ও হাইকমিশন রয়েছে। আমরা হুঁশিয়ারি করে দিতে চাই বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র বন্ধ করুন, না হলে উগ্রবাদী উস্কানির পরিণতি ভালো হবে না। ভারতকে স্পষ্ট করে বলতে দিতে চাই
সামসুজ্জামান সামু বলেন, আমরা কারো করুণা নিয়ে রাষ্ট্র চালাতে চাই না। আমাদের সরকার ভারতের করুণার প্রয়োজন মনে করে না। ভারত যদি ভবিষ্যতে বাংলাদেশের কোনো পতাকা অবমাননা করার চেষ্টা করেন, বাংলাদেশের কোনো নাগরিক অপমান অপদস্থ করার চেষ্টা করেন, কোনো হাইকমিশনে যদি আঘাত করেন তাহলে বাংলাদেশেও ভারতীয় কোনো হাইকমিশন আস্ত রাখা হবে না।
বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন আহ্বায়ক সামসুজ্জামান সামু। এসময় রংপুর মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল, কৃষক দল, তাতীদল, মহিলা দল, ওলামা দল, জাসাসসহ মহানগরের ৩৩টি ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution