
প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩১, ২০২৬, ১০:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৫, ২০২৪, ৩:৫৯ পি.এম
সোনাহাট স্থলবন্দরে কমিটি নিয়ে বিএনপির দু’গ্রুপে দ্বন্ধ: সংবাদ সম্মেলন করে নতুন কমিটি গঠনের দাবী

বৃহম্পতিবার (০৫ ডিসেম্বর) দুপুরে সোনাহাট স্থলবন্দর শ্রমিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ব্যবসায়ীদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন সাগর ট্রেডার্সের স্বত্বাধিকারী ব্যবসায়ী আবুল হোসেন ব্যাপারী। সংবাদ সম্মেলনে জানানো হয় গত ২৭ নভেম্বর বিধিবহির্ভূতভাবে ৯ সদস্য বিশিষ্ট সোনাহাট স্থল বন্দর আমদানী ও রপ্তানী কারক সমিতির আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
এই কমিটি পতিত আওয়ামীলীগ নেতাদের সাথে আঁতাত করে বিএনপির এক বহিস্কৃত নেতার অনুগামীদের সমর্থনে গঠিত হয়েছে দাবী করে তা বাতিলের দাবী জানানো হয়। সম্মেলনে স্থলবন্দরের স্বাভাবিক কার্যক্রম সচল রাখার স্বার্থে প্রকৃত ব্যবসায়ীদের নিয়ে নতুন কমিটি গঠনের দাবী জানানো হয়। এসময় অন্যান্য ব্যবসায়ীদের মধ্যে উপস্থিত ছিলেন আজিজুল হক,শফিকুল ইসলাম, মঞ্জুরুল ইসলাম, এনামুল হক প্রমুখ।
উল্লেখ্য, গত ২৭ নভেম্বর বিএনপির একটি গ্রুপ ৯ সদস্য বিশিষ্ট সোনাহাট স্থল বন্দর আমদানী ও রপ্তানী কারক সমিতির আহবায়ক কমিটি ঘোষণা করেন।
বিএনপির অপর একটি অংশ এই কমিটিকে বিএনপির এক বহিস্কৃত নেতার পকেট কমিটি দাবী করে প্রতিবাদ জানালে উভয় গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে এঘটনাকে কেন্দ্র করে গত ২৮ নভেম্বর সোনাহাট স্থলবন্দরের একই স্থলে দুগ্রুপ সমাবেশ আহ্বান করলে উপজেলা প্রশাসন সোনাহাট স্থল বন্দরে ১৪৪ ধারা জারি করে। সে থেকে স্থল বন্দর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution