
প্রিন্ট এর তারিখঃ জুন ১১, ২০২৬, ১:৩১ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৫, ২০২৪, ৫:১০ পি.এম
ফুলবাড়ীতে কৃষি জমিতে খাল খনন বন্দের দাবিতে কৃষকের মানববন্ধন

বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে আমতলা বাজারে ভুক্তভোগী কৃষকসহ স্থানীয় লোকজন এ মানববন্ধন অংশ নেন। মানবন্ধনে কৃষকরা বলেন আমরা এই জমি চাষ করে পরিবার পরিজন বাঁচাই এটি আমাদের প্রাণের দাবী। এই জমি যেন খনন না করা হয় তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছে।
কৃষক সহিদুল ইসলাম বলেন,এই জমিতে বোরো মৌসুমে বীজতলা করে বীজ রোপন করে হাজার হাজার মন ধান উংপাদন করা হয় এবং সেই ধান আমরা বিভিন্ন জেলায় সরবরাহ করি। এই জমি যদি খনন করা হয় তাহলে আমরা এলাকার মানুষ একবারে নিঃস্ব হয়ে যাব ।
আমাদের প্রাণের দাবি এই জমি যেন খনন না করা হয়। এছাড়া সদ্য বিলুপ্ত হওয়া দাশিয়ার ছড়ার সাথে এই উপজেলার সাথে যে ৭টি সংয়োগ রিং কালভার্ট ব্রিজ রয়েছে তা খনননের ফলে ধসে গিয়ে ভবিষ্যতে সংযোগ বিছিন্ন হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।
কৃষক মোবারক আলী বলেন, আমরা এই জমি দিয়ে জীবিকা নির্বাহকরি সংসার চালাই। খননের ফলে হাজার হাজার একর জমি আবাদের অনুউপযোগী হয়ে পরবে। তাই আবাদী কৃষি জমি যেন খনন করতে না পারে সে জন্য আমরা প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution