
প্রিন্ট এর তারিখঃ জুলাই ১, ২০২৬, ১২:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৫, ২০২৪, ৭:৩৭ পি.এম
গঙ্গাচড়ায় ইউএনও নাহিদ তামান্নাকে বিদায় সংবর্ধনা প্রদান

গত ২০২২ সালের ১৫ ডিসেম্বর গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্ব নেন নাহিদ তামান্না।
দায়িত্ব নেওয়ার পর তিনি গংগাচড়া উপজেলা প্রশাসনকে নিজের মতো করে ঢেলে সাজান। তাঁর সততা, জনবান্ধব চিন্তা চেতনা ও কর্মদক্ষতায় উপজেলা পরিষদের নিয়ন্ত্রণাধীন প্রতিটি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকাণ্ডে স্বচ্ছতা ও গতিশীলতা ফিরে আসতে শুরু করেছিল। কমে গিয়েছিল জনভোগান্তি আর বৃদ্ধি পায় জনসেবার মান।
উপজেলার যেকোনো অবৈধ,জনকল্যাণ বিরোধী ও অন্যায়ের বিরুদ্ধে তিনি সবসময় সোচ্চার ছিলেন। তিনি কোনো অভিযোগ পেলে তার সত্যতা সম্পর্কে নিশ্চিত হয়ে তৎক্ষণাৎ ব্যবস্থা নিয়েছিলেন। তা ছাড়া গণমাধ্যম, ফেসবুক, মুঠোফোনের মাধ্যমে পাওয়া বিভিন্ন অভিযোগ দ্রুত সমাধান ও তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে সব শ্রেণি-পেশার মানুষের প্রশংসা কুড়িয়েছেন তিনি।
ভূমিহীন ও গৃহহীনদের জন্য সরকারিভাবে ঘর নির্মাণ এবং সরকারের বিভিন্ন প্রকল্প বা সরকারি দান-অনুদান সরেজমিন পরিদর্শন করে তা শতভাগ বাস্তবায়ন করার চেষ্টা করেছেন।উপজেলায় কর্মরত থাকাকালীন বন্যা,প্রকৃতিক দূর্যোগ, সামাজিক ও রাজনৈতিকসহ প্রতিটি সংকটে মানুষের পাশে দাঁড়ায়ি নিজের উদার চিত্তের পরিচয়ও দিয়েছেন তিনি। ২৪ এর জুলাই -আগষ্টের গণঅভ্যুত্থানের পর দেশব্যাপী আইনশৃংখলা পরিস্থিতির চড়ম অবনতি ঘটলেও তিনি তাঁর মেধা,প্রজ্ঞা ও কৌশলে শান্তিপ্রিয় গঙ্গাচড়ার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশংসনীয় ভূমিকা রেখেছেন ।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ তামান্না বলেন, এই উপজেলায় যোগদানের পর থেকেই মানুষের খুব কাছে থেকে কাজ করার সুযোগ পেয়েছি। এখানকার মানুষের সাথে আত্মার বন্ধন তৈরি হয়েছে। সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে কাজ করতে বিভিন্ন মিডিয়ায় কর্মরত এ উপজেলার সাংবাদিক ভাইয়েরা সর্বাত্মক সহযোগিতা করেছেন।
সহকারী কমিশনার ভুমি জান্নাতুল ফেরদৌস উর্মির সভাপতি বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা, বিভিন্ন গণমাধ্যমের সংবাদ কর্মীসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution