
প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩১, ২০২৬, ১১:১৯ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৬, ২০২৪, ৭:৫০ পি.এম
পঞ্চগড়ে ট্রাক্টরের নিচে পড়ে শিশুর মৃত্যু

পঞ্চগড়ে ট্রাক্টর দিয়ে জমি চাষ করার সময় পড়ে গিয়ে সাদমান হোসেন সাফিন (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে পঞ্চগড় জেলা সদরের সদর ইউনিয়নের বলেয়াপাড়া গ্রামে এ দূর্ঘটনা ঘটে। নিহত সাফিন ওই গ্রামের আবু জিন্নাত সুমনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুরে বলেয়াপাড়া গ্রামের আব্দুল মজিদের জমিতে ট্রাক্টর দিয়ে জমি চাষ করা হচ্ছিল। জুমআর নামাজ পড়ে বাড়িতে এসে সুমনের ছেলে সাফিন গিয়ে ট্রাক্টরের হালের ওপর চড়ে বসে। এক সময় সে পা পিছলে হালের নিচে পড়ে যায়। ট্রাক্টরের চালক পিছনের দিকে না তাকিয়ে জমি চাষ করতে থাকে।
এসময় আশপাশের লোকজন দেখতে পেয়ে চিৎকার করতে থাকলে চালক ট্রাক্টর রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা জমি থেকে শিশু সাফিনের ছিন্নভিন্ন মরদেহ বাড়িতে নিয়ে আসে। পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ শিশু সাফিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ সুরতহাল করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution