
পালিয়ে যাওয়া স্বৈরাচারের প্রভুরা বাংলাদেশকে একটি অঙ্গরাজ্যের মতো ভাবতেন,তারা বাংলাদেশের শান্তি প্রিয় অসাম্প্রদায়িক মানুষ গুলোকে বিপদগামী করার জন্য চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও বিএনপির চেয়ারপার্সনের ব্যক্তিগত চিকিৎসক ডা এজেডএম জাহিদ হোসেন।
শুক্রবার(৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টায় দিনাজপুরের হিলিতে পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, মসজিদের ইমাম, মোয়াজ্জেম ও সকল এতিমখানার মোহতামিম ও ব্যবসায়ীদের সহিত সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমানের সভাপতিত্বে সুধী সমাবেশে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা আকরাম হোসেন মন্ডল, জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন,সহ-সভাপতি আতিকুর রহমান রাজা,সাধারণ সম্পাদক বখতিয়ার উদ্দিন কচি, হাকিমপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী,উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ রেজা আহমেদ বিপুল, হাকিমপুর পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খান,সাধারণ সম্পাদক নাজমুল হোসেন,পৌর বিএনপির যুগ্ম সাধারণ জুয়েল হোসেন,বিএনপি নেতা শাহিন মন্ডল,বোয়ালদাড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুর ইসলামসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution