
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদের বাবা মকবুল হোসেন (৭০) অসুস্থ হয়েছেন। শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে তাকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন আবু সাঈদের বড় ভাই রমজান আলী। তিনি বলেন, সকাল থেকে আব্বার পাতলা পায়খানা, পেট ব্যথা ছিল। একটু বেশি সমস্যা হওয়ার কারণে তাকে হাসপাতালে ভর্তি করাইছি। সন্ধ্যায় ১০৪ ডিগ্রি জ্বর ছিল, এখন একটু কমেছে।
রমজান আলী জানান, ডাক্তার কিছু পরীক্ষা করতে দিছে। তারা বলছে, রিপোর্ট ভালো আসলে এখানে রাখবে, না হলে রংপুর পাঠাবে। রমজান আলী বাবার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর হোসেন বলেন, আমিও খোঁজ নিয়েছি। পেট ব্যথা আর জ্বর ছিল আবু সাঈদের বাবার। এখন ভালো আছেন তিনি। চিকিৎসা চলছে, কিছু পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে বাড়িতে পাঠানো হবে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution