

ক্যারিয়ারের শুরু থেকে অভিনয়ের ক্ষেত্রে বেশ কিছু নিয়ম মেনে চলতেন দক্ষিণি তারকা তামান্না ভাটিয়া। পর্দায় চুমুর দৃশ্যে অভিনয় করতেন না; অন্তরঙ্গ দৃশ্য আছে, এমন সিনেমা করতেও আপত্তি ছিল তাঁর। তবে গত বছর আবেদনময়ী রূপে হাজির হয়ে রীতিমতো চমকে দিয়েছিলেন তামান্না।
ওয়েব সিরিজ ‘জি করদা’ ও ওয়েব ছবি ‘লাস্ট স্টোরিজ ২’-এ তাঁর অন্তরঙ্গ দৃশ্য নিয়ে অনেক আলোচনা হয়েছে। সেখানে ১৮ বছরের নিয়ম ভেঙে তিনি পর্দায় চুমু ও অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেন তামান্না।
সম্প্রতি পর্দায় অন্তরঙ্গ দৃশ্য নিয়ে এ দক্ষিণি তারকা মুখ খুলেছেন বলে প্রতিবেদনে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। পর্দায় সাহসী দৃশ্যে অভিনয় করলেও নগ্ন হতে রাজি নন তামান্না। এ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘পর্দায় নগ্নতার কোনো প্রশ্নই আসে না।’
যদি কোনো আন্তর্জাতিক ছবিতে শৈল্পিকভাবে নগ্ন দৃশ্য তুলে ধরা হয়, তাহলেও রাজি হবেন কিনা এমন প্রশ্নের জবাবে তামান্না বলেন, ‘আমি এটাই বলতে চাইছি। আন্তর্জাতিক ছবির ক্ষেত্রে হয়তো ঠিক আছে।’
সম্প্রতি মুক্তি পেয়েছে তামান্নার ছবি ‘সিকন্দর কা মুকদ্দর’। হালে আবেদনময়ী চরিত্রে দেখা গেলেও নীরজ পান্ডের এ ছবিতে তাঁকে পুরোপুরি গ্ল্যামারহীন চরিত্রে দেখা গেছে। চলতি বছর ‘স্ত্রী ২’ সিনেমায় তাঁর আইটেম গান ‘আজ কী রাত’ রীতিমতো ঝড় তুলেছিল। দীর্ঘদিন বাংলাদেশ থেকে ইউটিউব ট্রেন্ডিংয়ে গানটি শীর্ষে ছিল।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution