1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
এনসিপি প্রার্থী মামুনের পক্ষে মনোনয়ন সংগ্রহ | দৈনিক সকালের বাণী
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন

রংপুর-১ আসনে: এনসিপি প্রার্থী মামুনের পক্ষে মনোনয়ন সংগ্রহ

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ২৩৩ জন দেখেছেন

রংপুর-১ (গঙ্গাচড়া উপজেলা ও রংপুর সিটি কর্পোরেশনের ১ থেকে ৯ নম্বর ওয়ার্ড) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী আল মামুনের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। মঙ্গলবার বিকালে গঙ্গাচড়া উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে এ মনোনয়ন ফরম উত্তোলন করা হয়। এ সময় আল মামুনের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন উপজেলা প্রধান সমন্বয়কারী রিফাতুজ্জামান, যুগ্ম সমন্বয়কারী মাসুদ রানা তৈয়ব ও মাহফুজ ইসলাম। ফরম সংগ্রহকালে এনসিপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রধান সমন্বয়কারী রিফাতুজ্জামান বলেন, রংপুর-১ আসনটি দীর্ঘদিন ধরে অবহেলিত। আল মামুন একজন সৎ, ত্যাগী ও জনগণের কাছের নেতা। আমরা বিশ্বাস করি, দল তাকে চূড়ান্ত মনোনয়ন দিলে জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থনে তিনি বিজয়ী হবেন। এ সময় উপস্থিত নেতারা বলেন, একটি নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন হলে রংপুর-১ আসনে এনসিপির বিজয় নিশ্চিত। তারা দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থেকে নির্বাচনী কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।

উল্লেখ্য, রংপুর-১ আসনটি রাজনৈতিকভাবে একটি গুরুত্বপূর্ণ সংসদীয় আসন হিসেবে বিবেচিত। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় ইতোমধ্যে রাজনৈতিক তৎপরতা বৃদ্ধি পেয়েছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )