1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
রাজনৈতিক প্রতিহিংসাকে পদদলিত করেই সবাইকে নিয়ে কাজ করব - রায়হান সিরাজীর  | দৈনিক সকালের বাণী
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন

রাজনৈতিক প্রতিহিংসাকে পদদলিত করেই সবাইকে নিয়ে কাজ করব – রায়হান সিরাজীর 

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৩৬ জন দেখেছেন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-১ (সংসদীয় আসন নম্বর-১৯) আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন দাঁড়িপাল্লা প্রতিক নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. রায়হান সিরাজী। নির্বাচনী আসনে মোট ১৩৯ টি কেন্দ্রের  ফলাফলে তিনি পেয়েছেন ১ লাখ ৪৫ হাজার ৫১৩ ভোট। শুরু থেকেই কেন্দ্রভিত্তিক গণনায় এগিয়ে থাকা এই প্রার্থী শেষ পর্যন্ত বড় ব্যবধানে জয় নিশ্চিত করেন।
প্রাপ্ত ফল অনুযায়ী, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী পেয়েছেন ৬৮ হাজার ৬০৫ ভোট। এছাড়া হাতপাখা প্রতীক পেয়েছে ৫ হাজার ১৭৯ ভোট, চেয়ার প্রতীক ১ হাজার ৮৭ ভোট এবং কাঁচি প্রতীক ৪৩৪ ভোট। ফল বিশ্লেষণে দেখা যায়, দাঁড়িপাল্লা প্রতীক ধানের শীষের চেয়ে ৭৬ হাজার ৯০৮ ভোট বেশি পেয়েছে। এ ব্যবধান আসনটিতে একতরফা সমর্থনের ইঙ্গিত দিচ্ছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন ।
বেসরকারিভাবে ফল নিশ্চিত হওয়ার পর মো. রায়হান সিরাজী বলেন, এই বিজয় রংপুর-১ আসনের সর্বস্তরের মানুষের। তারা উন্নয়ন, সুশাসন ও ন্যায়ের পক্ষে রায় দিয়েছেন। আমি দল-মত নির্বিশেষে সকলের প্রতিনিধি হয়ে কাজ করতে চাই।
তিনি আরও বলেন, রাজনৈতিক প্রতিহিংসাকে পদদলিত করে সকলকে সাথে নিয়ে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করব ইনশাল্লাহ।  অবকাঠামোগত উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সাধারণ মানুষের নাগরিক সুবিধা নিশ্চিত করে  জনগণের প্রত্যাশা পূরণে আন্তরিক থাকার প্রত্যয় ব্যক্ত করেন।  নির্বাচন সংশ্লিষ্ট প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ভোটারদের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।
এ আসনে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৬১ হাজার ৮৩৩টি এবং ‘না’ ভোট পড়েছে ৪৭ হাজার ১৩টি। ফলে ‘হ্যাঁ’ ভোট ১ লাখ ১৪ হাজার ৮২০ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছে। ভোটের এই ফলাফল সংশ্লিষ্ট প্রশ্ন বা প্রস্তাবের পক্ষে শক্ত জনসমর্থনের ইঙ্গিত দেয়।
ভোটগ্রহণ ও গণনা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। কেন্দ্রগুলোতে দিনভর ভোটারদের উপস্থিতি ছিল সন্তোষজনক। ফলাফল ঘোষণার পর বিভিন্ন স্থানে সমর্থকদের মধ্যে আনন্দ উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।
উল্লেখ্য, চূড়ান্ত ফলাফল নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে নিশ্চিত করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )