1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
গঙ্গাচড়ায় কিশোরীর রহস্যজনক মৃত্যু, বাবার বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার অভিযোগ | দৈনিক সকালের বাণী
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন

গঙ্গাচড়ায় কিশোরীর রহস্যজনক মৃত্যু, বাবার বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার অভিযোগ

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬৬ জন দেখেছেন

রংপুরের গঙ্গাচড়া উপজেলার বড়বিল ইউনিয়নের চওড়াপাড়া গ্রামে ১২ বছর বয়সি কিশোরী ময়না বেগমের রহস্যজনক মৃত্যু ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত কিশোরীর পিতা রুমান মিয়াকে ধর্ষণ ও হত্যার অভিযোগে আটকের পর পুলিশ হেফাজতে রাখা হয়েছে ।

পুলিশ ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করছে। জানা গেছে, সোমবার সকাল ১১টার দিকে ময়নার মরদেহ নিজ বাড়ির একটি ঘরের মেঝেতে পড়ে ছিল এবং মরদেহের গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় পাওয়া গেছে।

নিহত ময়নার পিতা রুমান মিয়া, সৎমাতা নাজিরা বেগম এবং পরিবারের অন্যান্য সদস্যরা বাড়িতে থাকতেন। তার মা ইশা বেগম ঢাকায় থাকেন। স্থানীয়রা অভিযোগ করেছেন, রুমান মিয়া দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। একাধিক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, রুমান মিয়া তার মেয়েকে ধর্ষণের পর হত্যা করেছে। অন্যরা দীর্ঘদিন ধরে পরিবারের চলমান অশান্তির কথাও উল্লেখ করেছেন।

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর জানান, “ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। আমরা অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি।” এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের ছাপ বিরাজ করছে। স্থানীয়রা সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। প্রতিবেদনের সময় পর্যন্ত আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )