1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
গঙ্গাচড়ায় এনসিপির ইফতার মাহফিল অনুষ্ঠিত  | দৈনিক সকালের বাণী
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন

গঙ্গাচড়ায় এনসিপির ইফতার মাহফিল অনুষ্ঠিত 

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৬৬ জন দেখেছেন
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় জাতীয় নাগরিক পার্টির  উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে  ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (১৪ মার্চ) বিকেলে উপজেলার মাল্টিপারপাস অডিটোরিয়াম হলরুমে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় । এতে উপস্থিত ছিলেন গঙ্গাচড়া সদর ইউনিয়ন চেয়ারম্যান মাহফুজুর রহমান দুলু জামায়াতের  সাবেক আমির ও জেলা ইউনিটের সদস্য উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ শফিকুল আলম, উপস্থিত ছিলেন নায়েবে আমির তাজউদ্দীন আহমদ,শ্রমিক নেতা শোহাইবুর রহমান,বেতগাড়ি আমির মোঃ শাহ আলম বড়বিল সভাপতি সোহাগ,
উপজেলা যুবদলের  সভাপতি সাজু আহমেদ স্বপন,  উপজেলা শিক্ষা সম্পাদক কামরুজ্জামান জুয়েল, ইসলামী আন্দোলন বাংলাদেশ সেক্রেটারী ইউনুস আলী,বাংলাদেশ খেলাফত মজলিস সভাপতি মাওলানা মিজানুর রহমান, সেক্রেটারী মমিনুর রহমান।
জেলা ছাত্র শক্তির সেক্রেটারী তানজিন আলম তাসিন।মহানগর আহ্বায়ক ইমতিয়াজ আহাম্মদ ইমতি।জেলা এনসিপির যুগ্ম সদস্য সচিব ইন্জিনিয়ার শেখ রেজোয়ান। যুগ্ম আহ্বায়ক মাহফুজ শাহ,বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী  অধ্যক্ষ মো: শফিকুল ইসলাম,  গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাব সভাপতি আব্দুল আলীম প্রামাণিক, গঙ্গাচড়া প্রেসক্লাব সভাপতি সাজু আহমেদ লালসহ গণ্যমান্য ব্যক্তি, ধর্মপ্রাণ মুসল্লি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ।
ইফতার মাহফিলের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা রমজানের গুরুত্ব, আত্মসংযম ও তাকওয়া অর্জনের বিষয়ে আলোকপাত করেন। বক্তারা বলেন, রমজান মাস মুসলমানদের জন্য রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। এ মাসে বেশি বেশি ইবাদত-বন্দেগি ও মানবসেবার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের আহ্বান জানান তারা।
আলোচনা শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে উপস্থিত সকলের মাঝে ইফতার বিতরণ করা হয়। স্থানীয়রা এই আয়োজনকে স্বাগত জানিয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )