1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাবের আজীবন দাতা সদস্যদের সংবর্ধনা  ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  | দৈনিক সকালের বাণী
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন

গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাবের আজীবন দাতা সদস্যদের সংবর্ধনা  ও ইফতার মাহফিল অনুষ্ঠিত 

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ৭২ জন দেখেছেন
রংপুরের  গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাবের আয়োজনে আজীবন দাতা সদস্যদের সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ মার্চ ২০২৬) বিকেলে গঙ্গাচড়া অফিসার্স কল্যাণ ক্লাবে এ আয়োজন করা হয়। উপজেলা প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক মাহফুজার রহমানের সঞ্চালনায় সমাজসেবা ও বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে সংবর্ধনা প্রদান করা হয় মাননীয় সংসদ সদস্য রংপুর-১ আসনের মোঃ রায়হান সিরাজী, বিএইচএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সমাজসেবক আলহাজ্ব মোঃ শাহেদুল ইসলাম এবং স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিসের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক কে. এম. রিদওয়ানুল বারী জিয়ন-কে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু মোঃ আলেমুল বাসার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মাহফুজার রহমান এবং উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রুবেল হুসেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল আলীম প্রামাণিক। অনুষ্ঠানে গঙ্গাচড়া উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গঙ্গাচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাহফুজার রহমান দুলু, লক্ষীটারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী, বড়বিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাড. সামছুল হুদা,  আলমবিদিতর ইউনিয়ন পরিষদের প্রশাসক আবতাবুজ্জামান চয়ন, বেতগাড়ী ইউনিয়ন পরিষদের প্রশাসক হাসানুজ্জামান, কোলকোন্দ ইউনিয়ন পরিষদের বর্তমান দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান প্রতিনিধি হুমায়ূন কবির লাল এবং গজঘণ্টা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ বকুল মিয়াসহ আরও অনেকে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ জেসমিন আক্তার এবং বিশেষ অতিথি  গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর ছবুর দাপ্তরিক ব্যস্ততার কারণে অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারায় দু:খ প্রকাশ করেছেন ।
সংবর্ধনা অনুষ্ঠানে গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাবের আজীবন দাতা সদস্য ও হাজারো বেকারের কর্মসংস্থান সৃষ্টির স্বপ্নদ্রষ্টা স্টেডফাস্ট কুরিয়ার লি: এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক কে.এম রিদওয়ানুল বারী জিয়ন বলেন, আমরা সবাই একসাথে কাজ করে গঙ্গাচড়াকে এগিয়ে নিতে চাই।সেক্ষেত্রে সাংবাদিক সমাজের বিশেষ ভূমিকা রয়েছে। আমাকে গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাবের আজীবন দাতা সদস্য নির্বাচিত করায় ক্লাবের সকল সদস্যকে ধন্যবাদ। মূলত আমাদের সম্মানিত করতে গিয়ে আপনারা নিজেদেরকেই সম্মানিত করেছেন।আমরা আপনাদের সাথে থেকে গঙ্গাচড়ার উন্নয়নে সমন্বিতভাবে কাজ করব ইনশাআল্লাহ।
দেশ বরেণ্য শিল্পপতি ও বিশিষ্ট সমাজ সেবক গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাবের আজীবন দাতা সদস্য ও বিএইচএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো: শাহেদুল   ইসলাম বলেন, আমরা যাঁরা জনকল্যাণে কাজ করি, আমদের প্রত্যেকের উচিত নিজেস্ব অবস্থা ও অবস্থান থেকে এলাকার মানুষের কর্মসংস্থান সৃষ্টিতে বিনিয়োগ করা। যাতে আমাদের গঙ্গাচড়ার কর্মহীন মানুষের ভাগ্যন্নয়ন ঘটে। সেক্ষেত্রে মাননীয় সংসদ সদস্যের সার্বিক ভূমিকা কাম্য।
গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাবের আজীবন দাতা সদস্য ও রংপুর -১ গঙ্গাচড়া আসনের মাননীয় সংসদ সদস্য রায়হান সিরাজী বলেন, আমি গঙ্গাচড়ার মানুষের সেবক হিসেবে যে গুরু দায়িত্ব কাঁধে নিয়েছি গঙ্গাচড়ার বরেণ্য দু’জন বিশিষ্ট শিল্পপতিকে পাশে পেয়ে  আজ সেটা আরও সহজ হলো। আপনারা গঙ্গাচড়ার উন্নয়নে পাঁচ কদম এগিয়ে আসলে, আমি সংসদ সদস্য হিসেবে ১৫ কদম এগিয়ে আসব । গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাবের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং আজীবন দাতা সদস্য হিসেবে আমরা সার্বক্ষণিক পাশে থাকব ইনশাল্লাহ।
আলোচনা শেষে সংবর্ধিত অতিথিদের ক্রেস্ট ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরে উপস্থিত সকলের অংশগ্রহণে দোয়া ও ইফতার মাহফিলের খাবার বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )