গত ২৮ ও ২৯ এপ্রিল উপজেলা মিনি স্টেডিয়ামে আয়োজিত এ কার্যক্রমে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১২ থেকে ১৪ বছর বয়সী বালক-বালিকারা ৮টি ইভেন্টে অংশগ্রহণ করে। প্রতিভাবান খেলোয়াড়দের যাচাই-বাছাই করে জেলা পর্যায়ে পাঠানোর জন্য নির্বাচন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
আয়োজকরা জানান, নির্বাচিত খেলোয়াড়দের জেলা পর্যায়ে অংশগ্রহণের জন্য প্রস্তুত করা হবে।
যুব উন্নয়ন কর্মকর্তা মাহমুদুর রহমান বলেন, খেলাধুলার মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে প্রতিভা তুলে আনা সম্ভব এবং জাতীয় মানের খেলোয়াড় তৈরী করা সম্ভব ।
উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার বলেন, শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা চাই এ ধরনের আয়োজন চলমান থাকুক।
স্থানীয়দের মতে, এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে ক্রীড়াঙ্গনে ইতিবাচক পরিবর্তন আসবে এবং সামাজিক বন্ধন সৃষ্টি এবং মূল্যবোধের অবক্ষয় রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।