1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
তারাগঞ্জে ৪৪৬ লিটার পেট্রোল জব্দ, গাড়িসহ যুবক আটক | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন

তারাগঞ্জে ৪৪৬ লিটার পেট্রোল জব্দ, গাড়িসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ২৮ জন দেখেছেন

অবৈধভাবে পাচারের সময় প্রায় ৪৪৬ লিটার পেট্রোলসহ এক যুবককে আটক করা হয়েছে। এ সময় পাচারের কাজে ব্যবহৃত একটি ব্যটারি চালিত অটোরিকশাও জব্দ করা হয়। রংপুরের তারাগঞ্জ উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোনাব্বর হোসেন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকৃত পেট্রোল ও অটোরিকশাটি জব্দ করেন।

গতকাল বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত অনুমান ৮টার দিকে শিয়ালডাঙ্গা ডালিয়া ক্যানেলের সীমান্ত রাস্তায় চলাচল করা একটি অটোরিকশা দেখে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। জানা গেছে, জব্দকৃত রিকশায় ড্রাম ভর্তি পেট্রোল দিনাজপুরের পার্বতীপুর উপজেলা থেকে রংপুরের তারাগঞ্জ উপজেলার ক্যানেলের উপর কোলাহলমুক্ত এলাকা হয়ে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় নেওয়া হচ্ছিল।

আটক অটোচালক প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, কিশোরগঞ্জ উপজেলার সাজু মিয়া নামের এক ব্যবসায়ী প্রতি লিটার ২৩৫ টাকা দরে ৪৪৬ লিটার পেট্রোল কিনে তা খোলা বাজারে বিক্রির উদ্দেশ্যে পাঠাচ্ছিলেন। এমন সময় খবর পেয়ে ঘটনাস্থলে উপজেলা নির্বাহী অফিসার উপস্থিত হয়ে অবৈধভাবে পেট্রোল পরিবহনের দায়ে পেট্রোলিয়াম আইন, ২০১৬ ২০(১) ধারা অনুযায়ী অভিযান পরিচালনা করে ৭ হাজার টাকা অর্থদণ্ড করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোনাব্বর হোসেন বলেন, অবৈধভাবে পেট্রোল পরিবহন ও বিক্রি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং দণ্ডনীয় অপরাধ। উদ্ধারকৃত তেল ও যানবাহন জব্দ করা হয়েছে। জব্দকৃত তেল সোনালী পাম্পের ম্যানেজারের জিম্মায় রাখা হয়েছে এবং বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )