1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
গঙ্গাচড়ায় বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ে  মতবিনিময় সভা | দৈনিক সকালের বাণী
বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন

গঙ্গাচড়ায় বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ে  মতবিনিময় সভা

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ৬ মে, ২০২৬
  • ২৭ জন দেখেছেন
রংপুরের গঙ্গাচড়ায় বাল্যবিবাহ প্রতিরোধে কাজী, ইমাম ও পুরোহিতদের নিয়ে  উপজেলা নির্বাহী অফিসারের কনফারেন্স রুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
৬ মে  (বুধবার ) সকালে উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার এর সভাপতিত্বে মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী আক্তারের উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সহযোগিতায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  হামিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু মো. আলেমুল বাসার, অফিসার ইনচার্জ আব্দুস ছবুর, বেতগাড়ী ইউপি চেয়ারম্যান মোহাইমিন ইসলাম মারুফ, লক্ষীটারী ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদি, ইমাম এনামুল হক, হারুনুর রশিদ, আব্দুল হালিম, মর্নেয়া ইউনিয়ন কাজী আতাউর রহমান, কোলকোন্দ ইুনিয়ন কাজী আসাদুল হক আনসারী, হিন্দু সম্প্রদায়ের বিবাহ রেজিস্ট্রার   রঞ্জিত কুমার, সাংবাদিক আব্দুল মজিদ, মাহফুজার রহমান, সুজন আহম্মেদ প্রমুখ। ওয়ার্ল্ড ভিশন গঙ্গাচড়া এরিয়া প্রোগ্রামের ম্যানেজার লিওবার্ট সিচিমের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, ইমাম, কাজী ও পুরোহিত অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )