1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
গঙ্গাচড়া উপজেলাকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও শিশু ঝরে পড়া মুক্ত ঘোষণা | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১১:২৬ অপরাহ্ন

গঙ্গাচড়া উপজেলাকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও শিশু ঝরে পড়া মুক্ত ঘোষণা

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ৪০ জন দেখেছেন

রংপুরের গঙ্গাচড়া উপজেলাকে আনুষ্ঠানিকভাবে ‘বাল্যবিবাহ, শিশুশ্রম এবং স্কুল থেকে শিশু ঝরে পড়া মুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করা হয়েছে। উপজেলা প্রশাসন ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এই সামাজিক কল্যাণমূলক ঘোষণা দেওয়া হয়। মঙ্গলবার সকালে উপজেলার মাল্টিপারপার্স কনফারেন্স হল রুমে ঘোষণা অনুষ্ঠানটির অনুষ্ঠিত্ব হয়েছে। গঙ্গাচড়া উপজেলা নির্বাহী অফিসার মোছা. জেসমিন আক্তার-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য মো. রায়হান সিরাজী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “একটি শিক্ষিত ও সমৃদ্ধ জাতি গঠনে শিশুদের সুরক্ষা নিশ্চিত করা অপরিহার্য। গঙ্গাচড়াকে শিশুশ্রম ও বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করা কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, এটি আমাদের আগামীর সুন্দর ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার।” অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর সুরেশ বার্টলেট এবং সিনিয়র ডিরেক্টর অপারেশনস চন্দন জেড গোমেজ। তারা শিশুদের জীবনমান উন্নয়নে এবং অধিকার রক্ষায় ওয়ার্ল্ড ভিশনের নিরলস প্রচেষ্টার কথা তুলে ধরেন এবং স্থানীয় প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানান।

অন্যান্য বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন লিমা হান্না দারিং, ডিরেক্টর, টেকনিক্যাল এন্ড অপারেশন, ডিপুটি ডিরেক্টর রাজু উইলিয়াম গোমেজ, মো. হামিদুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পণা কর্মকর্তা ডা: আবু মো: আলেমুল বাসার, অফিসার্স ইন চার্জ আব্দুস ছবুর, মো. চাঁদ সরকার, সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), মাও. মো. নায়েবুজ্জামান আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মাহফুজার রহমান, উপজেল কৃষি কর্মকর্তা জনাব রুবেল হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী আক্তার, উপজেলা সমবায় কর্মকর্তা আবতাবুজামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু সাইদ মো: আরিফ মাহফুজ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শায়লা জেসমিন সাইদ, সিনিয়র ম্যানেজার উত্তম দাস, এরিয়া প্রোগ্রাম ম্যানেজার লিওবার্ট চিসিম ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রমুখ।

উপজেলা প্রশাসন, গংগাচড়া কর্তৃক আয়োজিত এই মহতী উদ্যোগে সার্বিক সহযোগিতা প্রদান করেছে গঙ্গাচড়া এরিয়া প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ জেসমিন আক্তার এই ঘোষণাকে বাস্তবায়ন করতে জনপ্রতিনিধি, অভিভাবক এবং সুশীল সমাজের সক্রিয় অংশগ্রহণ কামনা করেন। তিনি আরো বলেন, এখন থেকে এই উপজেলায় কোনো শিশু যাতে শ্রমের সাথে যুক্ত না হয় এবং স্কুল থেকে ঝরে না পড়ে, সে বিষয়ে প্রশাসনের কঠোর নজরদারি অব্যাহত থাকবে। এসময় উপস্থিত সকলে বাল্যবিবাহ, শিশুশ্রম এবং স্কুল থেকে ঝরে পড়া মুক্ত একটি আদর্শ উপজেলা করার অঙ্গীকার করে সম্মিলিত শপথ পাঠ করেন। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ,শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক এবং সচেতন নাগরিক উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )